AILU Sammelon : অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের 16 তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন! মোট 30 জনের কমিটি গঠন, সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক হলেন সমরেশ চক্রবর্তী

Share

মেদিনীপুর 28 সে সেপ্টেম্বর :

অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন (AILU)-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ষোড়শ জেলা সম্মেলন ২৭শে সেপ্টেম্বর মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের ABTA হল ভবনে সফলভাবে অনুষ্ঠিত হলো। এইদিন শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই জেলা সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সম্মেলনের মূল সভাপতি করা হয় রবিলাল মৈত্র ও রাজ্য সম্পাদক অরিন্দম ভট্টাচার্য কে।

সেই সঙ্গে এইদিন রাজ্য কাউন্সিলের তিন প্রতিনিধি মিহির দাস, মিহির মুখার্জী ও শামিম আহমেদকে এই সম্মেলনে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব বিশিষ্ট আইনজীবী চন্দ্রজিৎ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৩০ জনের একটি নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটির মূল দায়িত্ব প্রাপ্তরা হলেন জেলা সম্পাদক আইনজীবী সমরেশ চক্রবর্তী,জেলা সভাপতি হন আইনজীবী দাশরথী নন্দ।

এছড়াও এই সম্মেলনে রাজ্য কাউন্সিল সদস্য শেখ আতাউদ্দিন, মীর মহম্মদ, শাহির হোসেন জন সহ দেবাশীষ পালধী উপস্থিত ছিলেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *