Cimema Hall Fire : মাঝরাতে সিনেমা হলে ভয়াবহ আগুন, চাঞ্চল্য রামজীবনপুরে

Share

রামজীবনপুর 9 ই মে :

গভীর রাতে দেবলীনা সিনেমা হলে আগুন! কালো ধোঁয়ায় ভরলো এলাকা, শর্ট সার্কিট না অন্য কারণে খতিয়ে দেখছে পুলিশ। শপথ গ্রহণের আগেই কেনই বা এই আগুন তাও ধন্দে রয়েছে এলাকার মানুষ। তবে কালো ধোঁয়া দেখতে পেয়েই তারা ছুটে আসেন, খবর দেওয়া হয় দমকলে আর দমকলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টার মধ্যে।

গভীর রাতে বিধ্বংসী আগুনের কবলে পড়ল চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর শহরের দেবলীলা সিনেমা হল। শুক্রবার রাত বারোটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ বন্ধ থাকা ওই সিনেমা হলের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করে। বিপদ বুঝে স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীকে।

এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর অবশেষে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হলের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র ও সরঞ্জাম ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের বন্ধ থাকা এই হলের ইলেকট্রিক লাইনে শর্ট সার্কিট হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in