Annapurna Vander : অবশেষে সময়সীমা বেঁধে দিলেন, ১ লা জুন থেকে একাউন্টে তিন হাজার টাকা ঢুকবে মহিলাদের! ঘোষণা নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share

কলকাতা 10 ই মে :

১ লা জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ক্যাবিনেট বৈঠক পরেই ঘোষণা শুভেন্দু অধিকারীর। মূলত ভোট প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। যে তারা ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা দেবে মহিলাদের। সেই মোতাবিক চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প।

অবশেষে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল রাজত্ব সরিয়ে দিয়েছে বিজেপি। সেই জায়গায় ক্ষমতায় আসন দখল করেছে বিজেপি সরকার আর ইতিমধ্যে এই সরকারে দায়িত্ব নিয়েছেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে দায়িত্ব নেওয়ার পরেই এক ও একাধিক কর্মসূচি ও সরকারি নিয়ম নীতি ঘোষণা করেছেন এই শুভেন্দু অধিকারী।এই দিন মন্ত্রিসভা গঠনের ডাক দিয়েছিলেন এবং সে মন্ত্রিসভার গঠনের পরই তিনি রাজ্যের ৬ টি গুরুত্বপূর্ণ প্রস্তাব ঘোষণা করেন।দিন নবান্ন সভাঘরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে কি না, প্রকল্পে টাকা পাওয়ার মাপকাঠি কী হবে, সে বিষয়ে এ দিনের বৈঠকে বিশদে কিছু জানানো হয়নি৷

তবে কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মৃত অথবা এ রাজ্যের বাসিন্দা নন এমন কোনও নাম এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না৷ প্রসঙ্গত, আজই মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পূর্বতন কোনও সরকারের আমলে চালু হওয়া কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না৷ তবে পুরনো প্রকল্পগুলি নিজস্ব নামেই চালু থাকবে না কি সেগুলি নতুন প্রকল্পের মধ্যে মিশিয়ে দেওয়া হবে তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী৷

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপি সরকার পুরনো প্রকল্প গুলি বন্ধ করতে চাইছে না বরং সেই সঙ্গে জুড়তে চাইছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি। সে ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে আমজনতার মত রাজনৈতিক মহলের। এখন দেখার রাজ্যের মানুষ অর্থাৎ রাজ্যের মহিলারা কবে থেকে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পান ঘরে বসে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in