
শালবনি 3 রা অক্টোবর :
দেশব্যাপী রক্তদান কর্মসূচির অংশ হিসেবে, সিআইএসএফ ইউনিট BRBNMPL শালবনিতে রক্তদানের একটি বিশেষ উদ্যোগ আয়োজন করা হয়। এইদিন পুরুষ মহিলা মিলিয়ে 25 জন জওয়ান রক্তদান করেন। এ রক্তদান শিবির উপলক্ষে যথেষ্ট উৎসাহ ছিল সিআইএসএফ জওয়ানদের মধ্যে। গান্ধী জয়ন্তী উপলক্ষে সপ্তাহবাতি চলবে নানান ধরনের সামাজিক কর্মসূচি বলে জানান সেনা জওয়ান আধিকারিক।

রক্তদান মহৎ দান এই বার্তাকে সামনে রেখে দেশব্যাপী রক্তদান শিবিরের আয়োজন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশিকাকে মান্যতা দিয়েই সিআইএসএফ (CISF) ইউনিট বিআরবিএন এমপিএল (BRBNMPL) শালবনি এর পক্ষ থেকে ‘দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান শিবিরের অঙ্গ হিসাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই মহৎ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিতে মহিলা সদস্যসহ মোট 25 জন CISF কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। এই উপলক্ষে মোট 25 ইউনিট রক্তের পাউচ শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল (পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ)-কে প্রদান করা হয়। এই শিবিরে উপস্থিত হয়ে জওয়ানদের উৎসাহিত করেন কমান্ড্যান্ট বিধান ভান্ডারী, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দেবরাজ সিং, মোহন লাল ইন্সপেক্টর S.K দত্ত,বাসুদেব মাঝি, রবীন্দ্রর। এছাড়াও ছিলেন সাব-ইন্সপেক্টর বি সি মন্ডল সহ অন্যান্যরা।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বাসুদেব মাঝি বলেন,”হোম মিনিস্ট্রি থেকে আমাদেরকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক আমরা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে ব্রতী হয়েছি। মূলত গান্ধী জয়ন্তী উপলক্ষে সপ্তাহ ব্যাপি চলছে এই সামাজিক অনুষ্ঠান। তাই মহৎ দান এ রক্তদান শিবিরের আয়োজন যেখানে আমাদের সিআইএস এফ জওয়ানরা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন রক্তদান করতে। এছাড়াও আমরা স্বচ্ছ ভারত অভিযান করেছি, সেই সঙ্গে আর্ট অফ লিভিং এর তরফ থেকে মেডিটেশন হবে। তাছাড়াও রয়েছে নানান ধরনের সামাজিক কর্মসূচি। আমাদের সারা সপ্তাহব্যাপী চলবে এই ধরনের অনুষ্ঠান।”