Sansad Programme : সংসদে ‘ নো ইওর লীডার’ কর্মসূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন

Share

নয়া দিল্লি 4 ঠা অক্টোবর :

মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে ‘নো ইওর লীডার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সারা ভারত থেকে ইউ জি সি/উচ্চশিক্ষা ক্ষেত্রের মাধ্যমে নির্বাচিত ৩৪ জন প্রতিনিধির মধ্যে অন্যতম ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন চক্রবর্তী। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিনিধি হিসেবে ভারতীয় সংসদে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য ও গর্বের মুহূর্ত।

এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরন রিজিজু, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়াও বহু সাংসদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে দেবায়ন সহ অংশগ্রহণকারীরা নতুন সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষ পরিদর্শন করেন এবং ইন্ডিয়া গেট ভ্রমণ করেন।

জাতীয় স্তরের এই কর্মসূচিতে অংশগ্রহণ দেবায়নের কাছে এক স্মরণীয় ও গর্বের অভিজ্ঞতা হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ও তার এই সাফল্যে গর্বিত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *