
মেদিনীপুর 6 ই আগস্ট :
অবৈধভাবে গরু পাচার এবং অবৈধভাবে রূপো রাখার অভিযোগে গ্রেপ্তার, সাফল্য জেলা পুলিশের! সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানালেন,’কোনভাবেই কোনরকম দুর্নীতি ও দুষ্কৃতিমূলক কাজকর্ম বরদাস্ত করা হবে না।’

নতুন সরকারের বয়স এক বছর পূর্ণ হয়নি কিন্তু প্রথম থেকেই নারীদের প্রতি নির্যাতন এবং দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স দাবি করে এক ও একাধিক অভিযান চালাচ্ছে নব্য নির্বাচিত সরকারের পুলিশ প্রশাসন। আর তাতেই মিলছে সাফল্য। এবার রুপোর তস্করি ও গরু পাচার নিয়ে অভিযান চালালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আর তাতেই সাফল্য সেইসঙ্গে উদ্ধার প্রায় ১০ কেজি রূপো এবং গ্রেফতার কয়েকজন অভিযুক্ত। অন্যদিকে গরু পাচার নিয়েও অভিযানে সফল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আটক গবাদি পশু গ্রেপ্তার একাধিক। তাছাড়া বেড়ে চলা নারী নির্যাতন রোধে অভিযান সেইসঙ্গে এলাকায় সেক্স রাকেট নিয়েও বড় অপারেশন তাতেও সাফল্য পুলিশের। এই নিয়েই এদিন এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন তড়িঘড়ি জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

তার বক্তব্য অনুযায়ী,’দুটি বড় ঘটনা এবং সেই বড় ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মূলত আমরা দাসপুরের একটা টিপ পাই যে এক ব্যক্তির কাছে অবৈধভাবে প্রচুর পরিমাণ রূপো রয়েছে। সেই মোতাবিক অভিযান চালিয়ে আশীষ সিংহ রায় ওরফে রাকেশ কে আমরা এরেস্ট করি। তার কাছে ৯.৭৩৮ গ্রাম রূপো উদ্ধার হয়। এই রূপোগুলো উদ্ধার করি উপযুক্ত কাগজ না থাকায়। আমরা তাকে পুলিশি হেফাজতে নিয়েছি সেই সঙ্গে তদন্ত করে দেখছি সে এত রুপো কোথা থেকে পেয়েছে এবং কোথায় বিক্রি করছিল। আমরা একটা বড় রাকেটের সন্ধান পেয়েছি এই রাকেটের মধ্যে দিয়ে চুরি হওয়া মাল একসাথে পুড়িয়ে নতুন করে তৈরি হয়ে আবার বিক্রি হতো। সেই সঙ্গে প্রচুর টাকার লেনদেন হত। সেই টাকায় কোন iillegal ফান্ডিং হতো কিনা তাও খতিয়ে দেখছি। আরেকটা ঘটনায় বোলারো ভ্যান থেকে ৯ টি গবাদি পশু উদ্ধার হয়েছে।

যেটা কাটার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এটাও বড় বিশাল রাকেট। তাতেও একজন আরেস্ট করা হয়েছে। এটা গত তিন বছর ধরে চলছিল। কোন একটি গরুর হাট থেকে নিয়ে আসে। এটা বড় সাফল্য। দুজন অ্যারেস্ট করা হয়েছে আরও অনেকজন এর পেছনে অনেকে রয়েছে। আমরা আর বড় রেড করে পুরো টিম টা কে ধরব। যাতে আর কোন ভাবে গরু পাচার না হয়। এটা পুরোপুরি ভাবে বন্ধ করতে পারি। পাশাপাশি নারায়ণগড় থানার একটি হোটেলে স্ট্রিং অপারেশন চালিয়ে বেশ কয়েকজন যুবতী, হোটেল মালিক, কিছু অবৈধ মদ,সেই সঙ্গে কিছু ইউজ কনডম,আনইউজড কনডম, নারকোটিক জিনিসপত্র পেয়েছি আমরা। দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে সেক্স রাকেট চলছিল আমরা তাই রেজিস্টার বাজেয়াপ্ত করেছি।

এই নিয়ে আমরা আগামী দিনে জেলা শহরের সমস্ত হোটেল মালিকদের নিয়ে মিটিং করব সেখানে তাদের আমরা বলব যাতে কোনভাবে কোন মাইনর ছেলে-মেয়ে হোটেলে আসছে বা যাচ্ছে কিনা। সেই সঙ্গে উইথআউট ডকুমেন্টেস এ কাউকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে কিনা সেসব করতে দেখা হবে। এদিন পুলিশ সুপার আশ্বাস দিয়ে বলেন,আমরা সংগঠিত মানব পাচার, যৌন শোষণ এবং নারী নির্যাতন ব্যাপারে জিরো টলারেন্স রাখব। যেভাবে মুখ্যমন্ত্রী বলেছেন নারীদের এবং শিশুদের সুরক্ষা ও আইনত সাহায্য সবই দেবো আমরা। এছাড়াও শালবনী জমি মামলায় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এই অবৈধভাবে জমি লেনদেন মামলায় প্রাক্তন বিধায়কসহ চারজন জেলে রয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পি এ সুমিত ফেরার রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিনের পর দিন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে ঘাটাল, দাসপুর অন্যদিকে পিংলা রেল শহর খড়্গপুর এবং খোদ মেদিনীপুরে একাধিক চুরি ছিনতাই ঘটে চলছে। সেই ক্ষেতে পুলিশ জেলা পুলিশও সর্বদা সজাগ সচেতন হয়ে চেষ্টা করছে সেসব বন্ধ করার।